×

সারাদেশ

কুষ্টিয়ায় আওয়ামী লীগের মানববন্ধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২৩, ০৬:৫৮ পিএম

কুষ্টিয়ায় আওয়ামী লীগের মানববন্ধন

ছবি: ভোরের কাগজ

কুষ্টিয়ায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২ মার্চ) বেলা ১১টায় কুষ্টিয়া শহরের থানার মোড়ে সড়ক অবরোধ করে জেলা সেচ্ছাসেবক লীগের ব্যানারে উক্ত কর্মসূচি পালন করা হয়। জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তারুজ্জামান লাবুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

এ সময় তারা বলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের নামে করা মিথ্যা মামলাটি সঠিক তদন্তের মাধ্যমে প্রত্যাহার না করা হলে কুষ্টিয়া জেলা জুড়ে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে। ঘন্টাব্যাপী কর্মসূচি চলাকালে সড়কে চলাচলরত মানুষ যানবাহন রেখে সমাবেশে অংশ নেয়।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি কুষ্টিয়া পৌরসভায় একটি টেন্ডার সিডিউল জমা দেওয়ার সময় এক ঠিকাদারের দরপত্র কে বা কারা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ইব্রাহিম হোসেন নামের ওই ঠিকাদার কুষ্টিয়া মডেল থানায় পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর কৌশিক আহমেদ, পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফিল উদ্দিন, শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মানব চাকী, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ফেরদৌস খন্দকার, শহর ছাত্রলীগের সাবেক আহবায়ক হাসিব কোরাইশী, স্বেচ্ছাসেবক লীগ নেতা সুজন ঘোষসহ অজ্ঞাতনামায় আরো ২০ থেকে ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App