×

সারাদেশ

কৃষকলীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২৩, ০৮:০৪ পিএম

কৃষকলীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

ছবি: ভোরের কাগজ

বাংলাদেশ কৃষক লীগের ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) বিকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নবগঠিত ৫২ বিশিষ্ট আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কৃষকলীগের আহ্বায়ক শেখ দেলোয়ার হোসেন এবং পরিচালনা করেন- সদস্য সচিব খান আমিরুল ইসলাম।

এ সময় আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. ইয়াসিন মোল্যা, সদস্য শেখ মাহাবুব, মো. শওকত কামাল নান্নু, মো. রবিউল ইসলাম, তালিমুর রহমান, মো. নূর নবী মিয়া, মো. গফফার মিয়া, খান বখতিয়ার রহমান, মো. আজম খান, খান আসাদুজ্জামান, মো. মোশারফ হোসেন, গৌর কুন্ডু, মো. সাখাওয়াত হোসেন, দেলোয়ার হোসেন ও মো. ইনামুল হক রুবেলসহ আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, কৃষক লীগ একটা সুসংগঠিত সংগঠন। যে দলের মধ্যে কোনো বিভেদ নেই। আমাদের কৃষিকে কৃষক লীগের নেতাকর্মীরাই সেবা দিতে পারে। এজন্য কৃষক লীগের নবগঠিত আহ্বায়ক কমিটিকে আরও গতিশীল হতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App