×

সারাদেশ

শান্তি রক্ষায় অনন্য ভূমিকা রেখেছে বরকল থানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৩, ০৪:৪৭ পিএম

শান্তি রক্ষায় অনন্য ভূমিকা রেখেছে বরকল থানা

ছবি: ভোরের কাগজ

শান্তি রক্ষায় অনন্য ভূমিকা রেখেছে বরকল থানা

ছবি: ভোরের কাগজ

বৃটিশ আমল থেকে পার্বত্য দূর্গম এলাকার শান্তি ও সম্প্রীতির উন্নয়নে শতবছর ধরে বরকল থানার অনন্য ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার।

তিনি বলেন, শান্তি সম্প্রতি বজায় রাখতে জনগণকেও পুলিশের সহযোগিতায় কাজ করতে হবে। এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় থাকলে উন্নয়ন ও তরান্বিত হবে বলে জানিয়েছেন দীপংকর তালুকদার।

শনিবার (৪ মার্চ) রাঙ্গামাটির দুর্গম বরকল থানার শতবর্ষ পূর্তি উদয়াপন উপলক্ষে বরকল উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনায় দীপংকর তালুকদার এমপি এসব কথা বলেন।

[caption id="attachment_411453" align="alignnone" width="1280"] ছবি: ভোরের কাগজ[/caption]

রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, পিপিএম ( বার) এর সভাপতিত্বে আলোচনা সভায় রাঙ্গামাটি রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, সুভলং আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মো. খালিদ মাহরুস পিএসসি, রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম), অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার বরকল সার্কেল মোহাম্মদ আবদুল আওয়াল চৌধুরী, বরকল থানার নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, বরকল থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দীন।

এর আগে রাঙ্গামাটির দুর্গম বরকল থানার শতবর্ষ পূর্তি উদয়াপন উপলক্ষে থানা কম্পাউন্ডে কেক কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে বর্ষপূর্তির শুভ সুচনা করা হয়। সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App