×

সারাদেশ

চৌদ্দগ্রামে বস্তাবন্দি কঙ্কাল উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৩, ০৭:৪১ পিএম

চৌদ্দগ্রামে বস্তাবন্দি কঙ্কাল উদ্ধার

ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে শুকনো খাল থেকে বস্তাবন্দি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা।

এর আগে দুপুরে চৌদ্দগ্রাম পৌরসভাধিন চাটিতলা গ্রামের দক্ষিণ পাশের দৈয়ারা-বরৈয়া সড়কের নিকটবর্তী কৃষ্ণচরা নামক শুকনো খাল থেকে অজ্ঞাতনামা একটি কঙ্কাল উদ্ধার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারিভাবে কৃষ্ণচরা খাল খননের কাজ চলছে। খননকাজে নিয়োজিত লোকজন বস্তাবন্দি কঙ্কালটি দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল দিলে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটি উদ্ধার করে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) রাজিব চক্রবর্তী জানান, কৃষ্ণচরা খাল থেকে একটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। কঙ্কালের পাশ থেকে উদ্ধারকৃত পরিধেয় বস্ত্র ও বেল্ট দেখে ধারণা করা হচ্ছে কঙ্কালটি পুরুষ মানুষের। উদ্ধারকৃত কঙ্কালের সুরতহাল শেষে ডিএনএ পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, যখন খালে পানি ভরপুর ছিলো তখন হয়তো বস্তাবন্দি লাশটি ভেসে এসেছিলো। তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত বলা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App