×

সারাদেশ

বগুড়ায় ট্রাকচাপায় কলেজ শিক্ষার্থী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৩, ১০:১৬ এএম

বগুড়ায় ট্রাকচাপায় কলেজ শিক্ষার্থী নিহত

নিহত রাফসান সিয়াম। ছবি: সংগৃহীত

বগুড়ায় ট্রাকচাপায় রাফসান সিয়াম (২৩) নামের সরকারি আজিজুল হক কলেজের এক ছাত্র নিহত হয়েছেন।

শনিবার (৪ মার্চ) রাত সোয়া আটটার দিকে শহরের নূরানী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম বাদুরতাল এলাকার মো. অরুনের ছেলে। তিনি সরকারি আজিজুল হক কলেজের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের স্নাতক ৩য় বর্ষের ছাত্র।

ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির এটিএসআই লালন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রাফসান সরকারি আজিজুল হক কলেজের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী ছিলেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

লালন হোসেন জানান, রাত সোয়া আটটার দিকে নূরানী মোড়ে বাড়িতে ফেরার জন্য রাস্তা পার হচ্ছিলেন রাফসান। এ সময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। এই ঘটনায় আইনগত পদক্ষেপ নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App