×

সারাদেশ

সিরাজগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৩, ০৯:৪৩ এএম

সিরাজগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন নিহত হয়েছেন। আজ সোমবার (৬ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের মন্নাননগর পেট্রোল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরে আলম। তিনি জানান, পরে খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ তাড়াশ থানা পুলিশের সহযোগিতায় মরদেহ তিনটি উদ্ধার করে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— রাজশাহীর পুঠিয়া উপজেলার নন্দনপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সুজন (২১) এবং সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুলখাগরাখালী গ্রামের বারেক সরকারের ছেলে আলমগীর হোসেন (২২)। অপজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা মোটরসাইকেল আরোহী ছিলেন। তারা সবাই নাটোর সিটি কলেজের শিক্ষার্থী।

প্রত্যদক্ষদর্শীরা বলছেন, সকালে একটি মোটরসাইকেলে করে তিনজন আরোহী মান্নাননগর থেকে কাছিকাটার দিকে যাচ্ছিলেন। আর এ সময় নাটোর থেকে একটি ট্রাক ঢাকার দিকে যাওয়ার সময় হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের মন্নাননগর পেট্রোল পাম্পের কাছে আসলে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিনজন নিহত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী

শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলি, নিহত ১২

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলি, নিহত ১২

যুদ্ধের মধ্যেই নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের

যুদ্ধের মধ্যেই নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App