×

সারাদেশ

দীঘিনালায় সেতু ভেঙে ট্রাক নদীতে, যোগাযোগ বিচ্ছিন্ন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৩, ০১:২৬ পিএম

দীঘিনালায় সেতু ভেঙে ট্রাক নদীতে, যোগাযোগ বিচ্ছিন্ন

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির দীঘিনালায় মাইনি সেতু ভেঙে পাথরবোঝাই ট্রাক নদীতে পড়ে গেছে। এতে সাজেক-দীঘিনালা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) সকাল সাড়ে দশটার সময় এ ঘটনা ঘটে।

জানা গেছে,  সকাল ১০টায় প্রায় ২৭ টন পাথরবোঝাই ড্রাম ট্রাক ব্রিজটি অতিক্রম করার সময় শেষাংশে গিয়ে ট্রাকসহ ব্রিজ ধ্বসে পড়ে নদীতে পড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর প্রায় অর্ধ শতাধিক যান দুই পাড়ে আটকা পড়ে। এতে করে সাজেক ফেরৎ পর্যটকরা দুর্ভোগে পড়েছে।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম জানান, দ্রুততম সময়ের মধ্যে সেতুটি মেরামত করে যান চলাচলের জন্য অনুরোধ করেছেন। বিকল্প হিসেবে সাজেক ফেরৎ পর্যটকদের গাড়িবহর থানা বাজারের ফুট ব্রিজ দিয়ে পারাপারের ব্যবস্থা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App