×

সারাদেশ

সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন নিজাম হাজারী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৩, ০৪:৪৮ পিএম

সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন নিজাম হাজারী

ছবি: ভোরের কাগজ

ফেনী সাংবাদিক ইউনিয়ন (এফইউজে)’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) সকালে পৌর মেয়রের কক্ষে এফইউজের সুধি সমাবেশের ক্রেস্ট, উত্তরীয় ও ম্যাগাজিন সাংসদের হাতে তুলে দেন ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি যতন মজুমদার, নির্বাহী সদস্য শুকদেব নাথ তপন, সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন, কোষাধ্যক্ষ সৈয়দ মনির, সদস্য রাজন দেবনাথ, এমএ জাফর, মো. আলাউদ্দিন, মাসুম বিল্যাহ ভুঞা প্রমুখ।

এ সময় জাতীয় সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিতিতে সফল সুধী সমাবেশ আয়োজন করায় ফেনী সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান সাংসদ নিজাম উদ্দিন হাজারী।

সরকারের উন্নয়নের চিত্র ধারাবাহিকভাবে প্রচারের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। ফেনীর সকল সাংবাদিক সংগঠন ও সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ জানান সাংসদ নিজাম হাজারী।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি এফইউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদেশ সফরে থাকায় সাংসদ নিজাম হাজারী ওই সমাবেশে উপস্থিত থাকতে পারেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App