×

সারাদেশ

অপরাধীদের হয়ে কেউ কোনো তদবির করবেন না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ০৩:৩৪ পিএম

অপরাধীদের হয়ে কেউ কোনো তদবির করবেন না

ছবি: ভোরের কাগজ

সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বলেছেন, পুলিশ সর্বদা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। যদি কোন পুলিশ কর্মকর্তা মাদক, চাঁদাবাজি, জোয়াসহ অপরাধীদের সহায়তা করেছেন এ ধরনের সংবাদ পেলেই তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। এ সময় তিনি ছাতকে অপরাধ শুন্যের কোটায় নিয়ে আসার নির্দেশনা প্রদান করেন।

বৃহস্পতিবার (৯মার্চ) সকালে সুনামগঞ্জ জেলার ছাতক পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্তে ছাতক থানা কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহের সভাপতিত্বে ও সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রণজয় চন্দ্র মল্লিকের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) ইসলাম উদ্দিন, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি সৈয়দ আহমদ, বক্তব্য রাখেন ছাতক পৌরসভার কাউন্সিলর ইরাজ মিয়া, গ্রামবাসীদের পক্ষে থেকে আব্দুল কাদির তালুকদার বক্তব্য রাখেন।

শাহ্ মিজান শাফিউর রহমান অগ্নিঝরা মার্চ ও জাতির পিতা বঙ্গবন্ধুর আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, সাইফুল আলম হত্যাকাণ্ডে যারা জড়িত তারা কোন অবস্থায়ই ছাড় পাবে না।

আগামী তিন মাসের মধ্যে চার্জশিটভুক্ত আসামি গ্রেপ্তারপূর্বক হাজতে প্রেরণ করা হবে জানিয়ে বলেন, পুলিশকে অপরাধ দমনে জনসাধারণের সহযোগিতার প্রয়োজন রয়েছে। পুলিশের সেবা পেতে বিভিন্ন নাম্বার রয়েছে। এসব নাম্বারে তাৎক্ষণিক যোগাযোগ করে সেবা পাওয়া যাবে। বিভিন্ন এলাকায় অপরাধ সংঘটিত হলে বা অপরাধ সংঘটিত হওয়ার আশংকা হলে থানা পুলিশ উপজেলা প্রশাসনকে দ্রুত অবহিত করতে হবে।

তিনি আরো বলেন, আমি সিলেটে যোগদানের পরই ছাতকেই প্রথম মতবিনিময় সভার মাধ্যমে এলাকাবাসীদের নিয়ে পুলিশের অবস্থান জানার দিচ্ছি। ছাতকে মদ, চোরাচালান, চাঁদাবাজি, মারামারিসহ সকল অপরাধ শুন্যের কোটায় নিয়ে আসতে নির্দেশনা দেয়া হয়েছে। পুলিশ থাকতে এখানে কোন অপরাধ সংঘটিত হতে দেয়া যাবে না। এ সময় তিনি লক্ষীপুর থাকা অবস্থায় বিভিন্ন অপরাধ নিশ্চিহ্ন করার একগল্প শুনিয়ে বলেন, ছাতকে পুলিশ থাকবে নয়তো অপরাধীরা থাকবে এই নীতিতে পুলিশ অবস্থান করবে। কাউকে ছাড় দেয়া হবে না। আপনারা কোন অপরাধীদের হয়ে কেউ কোন তদবির করবেন না।

এ সময় সভায় সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ-অর্থ) মোহাম্মদ আবু সাঈদ, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ) হাসান রাশেদ পরাগ, পৌর সভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, পৌর কাউন্সিলর হাজী নাজিম উদ্দিন, আফরোজ আলী, রশিদ আহমেদ খছরু, তাছলিমা জান্নাত কাকলী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাসহ পুলিশ প্রশাসন জনপ্রতিনিধি, সুধীজন, সাংবাদিক, ব্যবসায়ীও মুক্তিরগাঁও অষ্টগ্রামের লোকজন উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App