×

সারাদেশ

মানুষের ভাগ্য বদলে কাজ করে যাবো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২৩, ০৮:৩৭ পিএম

মানুষের ভাগ্য বদলে কাজ করে যাবো

ছবি: ভোরের কাগজ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর বলেছেন, যে দেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছিল বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি। সে দেশের রাষ্ট্রপ্রধান বলে উন্নয়ন কিভাবে করতে হয় শেখ হাসিনার বাংলাদেশ থেকে শিখে আসো। এত উন্নয়নের পর বিএনপি বলে- এগুলো আওয়ামী লীগ সরকারের বাপের টাকায় উন্নয়ন করছে না, উন্নয়ন করছে জনগণের টাকায়। তোমরাও ক্ষমতায় ছিলে কি করেছো? উন্নয়ন নামে নিজেদের পকেট ভারী করেছো। তোমাদের পকেটে নেওয়া টাকা গুলো জনগণের টাকা ছিল না?

শুক্রবার (১০ মার্চ) পৌরসভাস্থ বীর বাহাদুর কাননসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী আরও বলেন, লামায় উন্নয়ন হচ্ছে, মানুষের ভাগ্যের পরিবর্তনে আমি কাজ করছি, করে যাব।

পৌর মেয়র জহিরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশের উপস্থাপনায় অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসেবে উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা,পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম,জেলার স্থানীয় সরকারের উপপরিচালক মো. লুৎফুর রহমান,জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর,লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, নির্বাহী কর্মকর্তা মোস্তফা জাবেদ কায়সার, লামা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মারমা,সহ জেলা -উপজেলার সরকারি বেসরকারি কর্মকর্তা ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App