×

সারাদেশ

পরমাণু গবেষণা প্রতিষ্ঠানের ভবনের ছাদ ধসে আহত ১৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২৩, ১০:৪৩ এএম

পরমাণু গবেষণা প্রতিষ্ঠানের ভবনের ছাদ ধসে আহত ১৫

ছবি: সংগৃহীত

সাভারে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ১৫ জন নির্মাণশ্রমিক আহত হয়েছেন।

শুক্রবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে আহত নির্মাণশ্রমিকদের পরিচয় জানা যায়নি। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তারা জানান, শুক্রবার সকাল থেকে আশুলিয়ার গনকবাড়িতে অবস্থিত বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের একটি ১০ তলা ভবনের নির্মাণকাজ চলছিল। বিকেল সাড়ে ৪টার দিকে ভবনের দশম তলার ছাদের বেশ কিছু অংশ ধসে পড়ে। এতে অন্তত ১৫ জন আহত হন।

ডিইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, আমাদের ফায়ার সার্ভিস স্টেশন থেকেই ছাদ ধসের বিষয়টি দেখতে পেয়ে আমরা ঘটনাস্থলে চলে আসি। আমরা ভবন নির্মাণে দায়িত্বরতদের সঙ্গে উপস্থিত ও হাসপাতালে পাঠানো ব্যক্তিদের মিলিয়ে প্রাথমিকভাবে দেখেছি কেউ মিসিং নেই। আহত ব্যক্তিদের আঘাতও গুরুতর মনে হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App