×

সারাদেশ

বরিশালে নৌপুলিশের ওপর জেলেদের হামলা, আহত ১৬

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২৩, ১১:২৪ এএম

বরিশালে নৌপুলিশের ওপর জেলেদের হামলা, আহত ১৬

ছবি: সংগৃহীত

বরিশালের হিজলায় জেলেদের হামলায় মৎস্য বিভাগের কর্মকর্তা ও নৌপুলিশের পরিদর্শকসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন। উপজেলার ধূলখোলা সংলগ্ন মেঘনা নদীতে এ হামলার ঘটনা ঘটে।

শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যায় ৬টার দিকে এ ঘটনা ঘটে। উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম পারভেজ জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে নৌ-পুলিশের সহায়তায় মেঘনা নদীতে অভিযানে যাই। ওই এলাকায় পৌঁছালে ৫০-৬০ জন জেলে একত্রিত হয়ে লাঠি-সোটা ও ইট-পাটকেল ছুঁড়ে হামলা চালায়। এসময় আত্মরক্ষার্থে নৌপুলিশ সদস্যরা সাতটি ফাঁকা গুলি ছুঁড়ে জেলেদের ছত্রভঙ্গ করে দেয়।

তিনি আরও জানান, হামলায় তিনিসহ অন্তত ১৬ জন আহত হন। এদের মধ্যে নৌপুলিশের পরিদর্শক বিকাশ চন্দ্র দে গুরুত্বর আহত হন। তার মাথায় জখম হয়েছেন। রাত সোয়া ৮টার দিকে আহতদের সবাইকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এছাড়া আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তারেক হাওলাদার বলেন, আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App