×

সারাদেশ

নাগরপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২৩, ০১:০৯ পিএম

নাগরপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি

ছবি: ভোরের কাগজ

নাগরপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি

টাঙ্গাইলের নাগরপুরে অগ্নিকাণ্ডে ২২টি দোকান পুড়ে গেছে। উপজেলার সহবতপুর বাজারে শনিবার (১১ মার্চ) রাত তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এলকাবাসী ও ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কমপক্ষে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

সহবতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. আনিসুর রহমান আনিস বলেন, শনিবার গভীর রাতে সহবতপুর বাজারে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে বাজারের মো.ফরহাদ হোসেন, মো. মানিক খান, ইসমাইল হোসেন খান, মো. শাহলিম হোসেন, ফটিক মিয়া, হাকিম খান, মুদি দোকান, মো. গনি মিয়া, মো. আনোয়ান হোসেন ফলের দোকান, মো.এন্তাজ আলী, মো. লুৎফর রহমান, স্বপন, কামাল মিয়া, তোফাজ্জল হোসেন, গবিনাথ বিশ্বাস পানের দোকান, ফজল্লুর করিম, ফরমান খান, সেকান মিয়া, দানেজ আলী, এবাদত হোসেন, গবিনাথ ঠাকুরসহ প্রায় ২২টি ঘর পুড়ে যায়। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা প্রাথমিক ভাবে জানা যায়নি।

টাঙ্গাইল-৬ (নাগরপুর - দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু বলেন, আমি সহবতপুর বাজারে অগ্নীকাণ্ডের সংবাদ পেয়েছি। যে সব ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে আমার পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হবে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সহবতপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জুয়েল মিঞা বলেন, এ অগ্নিকাণ্ডে তাদের কমপক্ষে প্রায় কোটি লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নাগরপুর থানার কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বলেন, অগ্নিকাণ্ডে ছোট-বড় প্রায় ২২টি দোকান ও ঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মেহেদি হাসান বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনা স্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বিদুৎ শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App