×

সারাদেশ

সাতকানিয়ায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২৩, ০১:২১ পিএম

সাতকানিয়ায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

ছবি: ভোরের কাগজ

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ একটি দেশীয় অস্ত্রসহ জামাল হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (১০ মার্চ) রাত ১১টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া কেরানিহাটের উত্তরে খুনি বটতল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জামাল উত্তর ঢেমশার চৌধুরীহাট মজুর বর বাড়ির মোবারক হোসেনের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে সাতকানিয়া থানা পুলিশের একটি টিম মহাসড়কের খুনি বটতল এলাকায় তল্লাশি চৌকি বাসায়। এ সময় এক যুবক যাত্রী সেজে একটি সিএনজি অটোরিকশায় কাপড়ের ব্যাগের ভেতর করে দেশীয় তৈরি এক নলা বন্দুক (এলজি) ও ২ রাউন্ড কার্তুজ নিচ্ছিল। পুলিশ অটোরিকশাটিকে থামানোর সংকেত দিলে যুবকটি গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাকে অস্ত্র-গুলিসহ আটক করে।

সাতকানিয়ায় থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, একটি দেশীয় তৈরি বন্দুক ও দুই রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এব্যাপারে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App