×

সারাদেশ

শিবগঞ্জে সরকারি পুকুর উদ্ধার, লাখ টাকা রাজস্ব আয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২৩, ০৭:২৭ পিএম

শিবগঞ্জে সরকারি পুকুর উদ্ধার, লাখ টাকা রাজস্ব আয়

ছবি: ভোরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সরকারি বেদখল পুকুরে অভিযান চালিয়ে ১ লাখ ১২ হাজার টাকার মাছ উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১১ মার্চ) ভোরে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের পারদিয়াড় এলাকার একটি সরকারি পুকুরে অভিযান চালিয়ে মাছগুলো উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন। তিনি জানান, নয়ালাভাঙ্গা ইউনিয়নের পারদিয়াড় মৌজার ২৫২ নম্বর দাগের সরকারি ১ নম্বর খাস খতিয়ানের একটি পুকুর দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ভোগদখল করে আসছিল। এতে রাজস্ব থেকে বঞ্চিত ছিল সরকার। গত ১৫ ফেব্রুয়ারি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পুকুরটি সরকারি নিয়ন্ত্রণে আনা হয়।

শনিবার ভোরে ওই পুকুরে অভিযান চালিয়ে কয়েক প্রজাতির মাছ আহরণ করা হয়। পরে উদ্ধারকৃত মাছ নিলামের মাধ্যমে ১ লাখ ১২ হাজার ৩০ টাকায় বিক্রি করা হয়েছে। রোববার চালানের মাধ্যমে সরকারি কোষাগারে এসব টাকা জমা দেওয়া হবে। জনস্বার্থে এমন অভিযান অব্যহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App