×

সারাদেশ

মানিকছড়িতে বৃদ্ধের হাতে শিশু ধর্ষণ: অভিযুক্ত পলাতক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২৩, ০৯:৪০ পিএম

মানিকছড়িতে বৃদ্ধের হাতে শিশু ধর্ষণ: অভিযুক্ত পলাতক

ছবি: ভোরের কাগজ

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নে বৃদ্ধার হাতে ৫ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের ঘটনায় মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। মামলার পর ধর্ষক আনু মিয়া (৫৫) পলাতক রয়েছে।

ধর্ষক আনু মিয়া উপজেলার বাটনাতলী ইউনিয়নের ৯ নম্বর ওর্য়াডের নামার পাড়া এলাকার বাসিন্দা মৃত আশরাফ আলীর ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার ২ নম্বর বাটনাতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড নামার পাড়া এলাকার বখাটে বৃদ্ধ আনু মিয়া গত বৃহস্পতিবার বিকেলে প্রতিবেশি ওই শিশু কন্যাকে পাশবিক নির্যাতন করে। শিশুটির চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এলে ওই বখাটে লম্পট পালিয়ে যায়! এদিকে নির্যাতিত শিশু কন্যার বাবা-মা বিষয়টি স্থানীয় ইউপি সদস্য মো. মহরম আলীকে অবহিত করলে এ বিষয়ে কাউকে না জানিয়ে গ্রাম্য চিকিৎসকের নিকট থেকে ব্যাথার ওষুধ নিয়ে বাড়ি ফিরে যেতে পরামর্শ দেন!

গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত ইউপি সদস্য এ বিষয়ে কোন সালিস বা অপরাধীকে জিজ্ঞাসাবাদ না করায় এক পর্যায়ে বিষয়টি পুলিশকে অবহিত করা হলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মহি উদ্দীন বলেন, শিশু’র গোপনাঙ্গে ক্ষত চিহ্নের আলামত থাকায় তাকে জেলা সদরে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার জানার পর দ্রুত নির্যাতিত শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও মামলা রেকর্ড শেষে অধিকতর পরীক্ষা-নিরিক্ষার প্রয়োজনে তাকে জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আনু মিয়ার বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন আইনে মামলা রেকর্ড করা হয়েছে এবং আসামীকে আটক করতে পুলিশ মাঠে নেমেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App