×

সারাদেশ

সিলেট : আজ ও কাল দিনভর বিদ্যুৎ থাকবে না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ০৮:৩২ এএম

সিলেট : আজ ও কাল দিনভর বিদ্যুৎ থাকবে না

ছবি: সংগৃহীত

আজ সোমবার (১৩ মার্চ) সিলেট নগরের অনেক এলাকায় দিনভর এবং অনেক এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি মেরামত ও সংরক্ষণ এবং রাইট অফ ওয়ে বরাবর গাছপালার শাখা প্রশাখা কাটার কাজের জন্য সোমবার ও মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

রবিবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিউবো সূত্রে জানা যায়, বিক্রয় ও বিতরণ বিভাগ-২, বিউবো, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সিলেট দপ্তরের নিয়ন্ত্রণাধীন ১১ কেভি বোরহান উদ্দিন ফিডারে মিরাপাড়া, টুলটিকর, কল্যাণপুর, শাপলাবাগ ও আশপাশ এলাকায় আজ সোমবার এবং ৩৩ কেভি উপশহর ফিডার ও ১১ কেভি শিবগঞ্জ ফিডারের শিবগঞ্জ, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, রাজপাড়া, বালুচর, আলুরতল, গোপালটিলা, আরামবাগ এবং আশপাশের এলাকায়

আগামীকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক এ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App