×

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ০৯:০৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

ছবি: ভোরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন পাচার মামলায় বাদশা (৩৩) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১৩ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মালবাগডাঙ্গার সাজ্জাদ আলীর ছেলে।

অতিরিক্ত পিপি রবিউল ইসলাম জানান, ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর এক কেজি ৫০ গ্রাম হেরোইনসহ বাদশাকে আটক করে মাদক নিয়ন্ত্রণ অধিপ্তরের কর্মকর্তারা। এ সময় বাদশার মা সাগরি বেগম ও স্ত্রী রোজিনা বেগমকেও আটক করা হয়। ওইদিনই রাতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রায়হান আহমেদ খান বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশের উপ-পরিদর্শক আনিসুর রহমান ওই বছরের ১৮ নভেম্বর সাগরী বেগমকে অব্যাহতি দিয়ে বাদশা ও তার স্ত্রী রোজিনার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত সোমবার বাদশাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। তবে দোষ প্রমাণিত না হওয়ায় তার স্ত্রী রোজিনাকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App