×

সারাদেশ

মেহেরপুর ডিবি পুলিশের হাতে ভুয়া পুলিশ আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ১০:৩৪ পিএম

মেহেরপুর ডিবি পুলিশের হাতে ভুয়া পুলিশ আটক

দুই পুলিশ সদস্যের মাঝে আটক ভুয়া পুলিশ সোহেল রানা। ছবি: মর্তুজা ফারুক রুপক

মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে সোহেল রানা (৩২) নামের এক ভুয়া পুলিশ সদস্য আটক হয়েছে। সেই সাথে পুলিশের পোশাক, ভুয়া আইডি কার্ডসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ মার্চ) বিকালে মেহেরপুর ডিবি ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড উপজেলার শাকেরদাহ গ্রামের উত্তর পাড়া থেকে তাকে আটক করা হয়।

আটক সোহেল রানা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর গ্রামের আজিবর রহমানের ছেলে। তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একটি মোটরসাইকেল চুরির অভিযোগ আছে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল ইসলাম জানান, ঝিনাইদহের হরিনাকুন্ডু থানার শাকেরদাহ উত্তর পারা থেকে সোহেল রানা নামের এক প্রতারককে আটক আটক করা হয়েছে। সেই সাথে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে তাকে নিয়ে অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা সদর থানাধীন চুয়াডাঙ্গা আবাসিক হোটেলের ২০৭ নং রুম থেকে পুলিশের পোশাক, ভুয়া আইডি কার্ডসহ অনান্য সামগ্রী উদ্ধার করা হয়। এর আগে গত ১০ মার্চ মেহেরপুর সদর থানার এস আই সুৃমন পরিচয় দিয়ে প্রতারক সোহেল রানা উপজেলার বারাদী গ্রামের সবুজ আলীর মটরগ্যারেজ থেকে একটি পালসার মোটরসাইকেল চালিয়ে দেখার নাম করে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় সবুজ আলী মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করে। এই অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সোহেলর রানা ওরফে সুমন আলীকে আটক করা হয়। তার বিরুদ্ধে একাধিক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App