×

সারাদেশ

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ১২:২৯ পিএম

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

ফাইল ছবি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে। মঙ্গলবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের বলেন, আমরা ঘটনাস্থলে আছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম কলেজের উচ্চ মাধ্যমিক ব্যাচের এক ছাত্রলীগ-কর্মীর সঙ্গে সিনিয়র এক ছাত্রলীগ-কর্মীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে সিনিয়রদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জুনিয়রদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সিনিয়ররা বিষয়টি সমাধান করে দিয়েছেন। আপাতত সব কিছু স্বাভাবিক রয়েছে। চকবাজার থানা (ওসি) তদন্ত এস এম আব্দুল হালিম বলেন, দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। আমরা ঘটনা স্থলে আছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App