×

সারাদেশ

লোহাগাড়ায় ১৪দিন পর মাটিচাপা অবস্থায় মিলল প্রবাসীর মরদেহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ০৩:৫২ পিএম

লোহাগাড়ায় ১৪দিন পর মাটিচাপা অবস্থায় মিলল প্রবাসীর মরদেহ

ছবি: ভোরের কাগজ

চট্টগ্রামের লোহাগাড়ার উপজেলার পুটিবিলায় নিখোঁজের ১৪ দিন পর মাটিচাপা অবস্থায় মনছুর আলী (২৭) নামে এক দুবাই প্রবাসীর গলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

আজ মঙ্গলবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টায় পুটিবিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পহরচান্দা ছোট ধলিবিলা হাসনা ভিটার পাহাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মনছুর আলী একই ওয়ার্ডের পহরচান্দা ফকির হাট এলাকার ফরিদ আহমদের ছেলে। তিনি দুই সন্তানের জনক বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, গত ২৮ ফেব্রুয়ারি দুবাই থেকে দেশে আসেন মনছুর আলী। পরদিন ১ মার্চ সন্ধ্যায় আমিরাবাদে বন্ধুর বাড়িতে বেড়াতে যাবার কথা বলে ঘর থেকে বের হন। এরপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি। বন্ধ ছিল মুঠোফোনও। নিখোঁজের পর থেকে তার সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। ২ মার্চ মনছুর আলীর বোন বুলু আক্তার থানায় সাধারণ ডায়েরি করেন।

লোহাগাড়া থানার এসআই শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App