×

সারাদেশ

সোনার বাংলা গড়তে স্মাট হতে বললেন কুজেন্দ্র লাল ত্রিপুরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ০৫:৩০ পিএম

সোনার বাংলা গড়তে স্মাট হতে বললেন কুজেন্দ্র লাল ত্রিপুরা

ছবি: ভোরের কাগজ

শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে দেশ, স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে বর্তমান সরকারকে সহযোগিতা করার আহবান জানিয়ে সবাইকে সোনার বাংলা গড়তে স্মাট হতে বলেছেন উপজাতীয় শরণার্থী বিষয়ক ট্রাস্কফোর্সের চেয়ারম্যান ও ২৯৮ নং খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

তিনি মঙ্গলবার (১৪ মার্চ) খাগড়াছড়ির রামগড়ে দিনব্যাপী বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উন্নয়নে আর্থিক অনুদান, চাল বিতরণ ও সংবর্ধনা প্রদান করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এদিন বেলা ১২টার সময় উপজেলার ২নম্বর পাতাছড়া ইউনিয়নের আয়োজনে পরিষদ মাঠে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) পোগ্রাম ২০২৩-২০২৪ কার্ড হস্তান্তর, চাল বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয় এবং বিকেলে রামগড় পৌরসভায় গরীব অসহায় দুস্তদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

দুপুরে পাতাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নরুল আলমের সভাপতিত্বে ও বিকেলে রামগড় পৌরসভায় মেয়র রফিকুল আলম কামালের সভাপতিত্বে পৃথক পৃথকভাবে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বর্তমান সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে এমপি আরো বলেন, শান্তি চুক্তি মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন হয়েছে। বিএনপি ডিজিটাল বাংলাদেশের বিরোধিতা করেছে আর এখন সাধারণ মানুষ ডিজিটালের সুফল ভোগ করছে। এসব মিথ্যা বলে বিএনপি জনগণের মাঝে বিভ্রান্ত ছড়ায়।

পরে পাতাছড়া ইউনিয়নে ৬১৯টি ভিডব্লিউবি কার্ড ও চাল বিতরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং পৌরসভায় ২০ টি সেলাই মেশিন বিতরণ, বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে ৬ লাখ ৮০ হাজার টাকা অনুদান প্রদান করেন সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।

অনুষ্ঠানে রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদিপ কুমার কার্বারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন, পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, জেলা পরিষদ সদস্য কল্যান মিত্র বড়ুয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট আশুতোষ চাকমা, ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, ওমি মিজানুর রহমানসহ প্রমুখ বক্তব্য রাখেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App