×

সারাদেশ

বান্দরবানের তিন উপজেলায় পর্যটন ভ্রমনে নিষেধাজ্ঞা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৩, ০৩:১৪ পিএম

বান্দরবানের তিন উপজেলায় পর্যটন ভ্রমনে নিষেধাজ্ঞা

ছবি: ভোরের কাগজ

বান্দরবানে রুমা, রোয়াংছড়ি ও থানচিসহ তিন উপজেলার পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় জেলা প্রশাসন। বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জেলায় দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত জারিকৃত গণ বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করত: রুমা,  রোয়াংছড়ি ও থানচিসহ তিন উপজেলার স্থানীয়, বিদেশি পর্যটকদের পরবর্তীতে নির্দেশনা না দেয়ার পর্যন্ত ভ্রমণের নিষেধাজ্ঞা দেয়া হলো।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বান্দরবান পার্বত্য জেলার ৭টি উপজেলার মধ্যে রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলা ব্যতীত অন্যান্য উপজেলায় পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।

আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন সূত্র জানায়, বান্দরবান জেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথ বাহিনীর জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। সাঁড়াশি অভিযানে ভ্রমণকারীদের নিরাপত্তা বিবেচনায় পর্যটকদের ভ্রমণে ফের  নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এর আগে বান্দরবানের রোয়াংছড়ি-রুমা উপজেলার দূর্গম এলাকাগুলোতে সন্ত্রাসীদের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ২০২২ সালের ১৭  অক্টোবর সন্ধ্যায় রোয়াংছড়ি-রুমা উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন। পরে কয়েক দফায় বাড়িয়ে থানচি ও আলীকদমে দেয়া হয়েছিল এ নিষেধাজ্ঞা। ক্রমান্বয়ে আলীকদম, থানচি ও রোয়াংছড়ি উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও শুধুমাত্র রুমাতে নিষেধাজ্ঞা বহাল ছিল। এরপরে  আগামী কাল  ১৬ মার্চ  থেকে রুমা-রোয়াংছড়ি ও থানচি উপজেলা ভ্রমণে, পুনরায় অনির্দিষ্টকালের  নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App