×

সারাদেশ

গলাচিপায় ভাইয়ের হাতে ভাই খুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৩, ০৫:৩৯ পিএম

গলাচিপায় ভাইয়ের হাতে ভাই খুন

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপায় ছোট ভাই আলামিন প্যাদা রেইন্ট্রি গাছের ঠাল দিয়ে আঘাত করে বড় ভাই বাবুল প্যাদাকে (৫০) মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে জাফর প্যাদাকে (৪০) গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ।

ঘটনাটি ঘটেছে গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নে বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ১০টায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল ১০টায় বাবুল প্যাদার ছেলে খোকন প্যাদা বাড়িতে একটি গোয়াল ঘর তৈরির জন্য মাটি কেটে ভিটি প্রস্তুত করতে ছিল। বাবুল প্যাদা মাটি কাটার সময় ওই খানে বসা ছিল। এ সময় বাবুল প্যাদার ছোট ভাই আলামিন প্যাদা মাটি কাটা কাজে বাধা দিলে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে আলামিন প্যাদা তার বড় ভাই বাবুল প্যাদাকে রেইন্টি গাছের ঠাল দিয়ে আঘাত করে। আঘাতের পরে সে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করে।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, এ ঘটনায় বাবুল প্যাদার ছোট ভাই জাফর প্যাদাকে আটক করা হয়েছে , লাশময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App