×

সারাদেশ

বঙ্গবন্ধুর জীবনী যত পড়বে তোমাদের জীবন তত মহৎ হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ০৭:৪৭ পিএম

বঙ্গবন্ধুর জীবনী যত পড়বে তোমাদের জীবন তত মহৎ হবে

ছবি: ভোরের কাগজ

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট মো. লিয়াকত শিকদার বলেছেন, আজকের দিনে আমরা হাসব। শিশুর মতো হাসব। কারণ বঙ্গবন্ধু শিশুদের খুব ভালোবাসতেন। আজ শিশু দিবস। বঙ্গবন্ধুর জন্মদিন।

শিশুদের উদ্দেশে তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতার মহানায়ক। বঙ্গবন্ধুর জীবনী তোমরা পড়বে।তার জীবনী যত পড়বে তোমাদের জীবন তত মহৎ হবে। তোমাদের জীবন তত পবিত্র হবে। এমন মহৎ মানুষ কিন্তু তার হৃদয় ছিল অনেক বড়। তিনি ছিলেন নির্লোভ, তাই তিনি দেশকে স্বাধীন করতে পেরেছিলেন। স্মার্ট বাংলাদেশ গড়তে ছাত্রছাত্রীদের স্মার্ট হতে হবে। স্মার্ট ছাত্রছাত্রী হতে ভালো ছাত্রছাত্রী হওয়ার পাশাপাশি কো-কারিকুলার অ্যাকটিভিটিসেও ভালো হতে হবে। তাহলে তোমাদের মধ্যে নেতৃত্বের গুনাবলী আসবে। তোমরা স্মার্ট বাংলাদেশ গড়তে উপযুক্ত হবে। তবেই তোমরা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে। তোমরা বড় হয়ে কেউ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কেউ সাংবাদিক হবে, রাজনীতিবিদ হবে। কেউ দেশে থাকবে, কেউ বিদেশে যাবে। কিন্তু তোমরা কখনো বাবা-মাকে ভুলে যাবে না, শিক্ষককে ভুলে যাবে না। আর বাংলাদেশকে ভুলে যাবে না।

তিনি আরো বলেন, শেখ হাসিনা পদ্মা সেতু করে দিয়েছেন। এ অঞ্চল এখন শিল্পোন্নত হবে। আমাদের এ এলাকায় আর অভাব থাকবে না।' শুক্রবার (১৭ মার্চ) বিকেলে বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের চিতারবাজারে অবস্থিত 'ইকরা কিন্ডারগার্টেন স্কুল'-এ প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এডভোকেট মো. লিয়াকত শিকদার এসব কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিক্ষার্থীদের শিক্ষাপোকরণ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন।

উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আখতার তপনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীর হোসেন, দাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোকাদ্দেস হোসেন মোল্যা, দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাজ্জাদুর রহমান (আব্দুল হাই) প্রমুখ।

এর আগে শুক্রবার সকাল থেকে দিনব্যাপী ইকরা কিন্ডারগার্টেন স্কুলে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এডভোকেট লিয়াকত শিকদার বৃহস্পতিবার উপজেলার গুনবহা ইউনিয়নের নদেরচাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শেখর ইউনিয়নের সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় এবং পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠানে অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App