×

সারাদেশ

চকরিয়ায় ট্রাক উল্টে চালক-হেলপার নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৩, ০৯:৪২ এএম

চকরিয়ায় ট্রাক উল্টে চালক-হেলপার নিহত

ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে সিমেন্টবোঝাই ট্রাক উল্টে দুজন নিহত হয়েছেন। আজ শনিবার (১৮ মার্চ) ভোর সাড়ে ৫টায় উপজেলার কলাতলী এলাকার ১২ নম্বর ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাকচালক ঝিনাইদহের শৈলকূপার দুপচর ইউনিয়নের ভাটইবাজার গাবলা এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে এরশাদ মণ্ডল (৩৮) ও হেলপার সিলেটের গোয়াইনঘাটের জাফলং মুহাম্মদপুরের আবদু রাজ্জাকের ছেলে মো. সিব্বির আহমদ মারুফ (১৯)

চিরিঙ্গা হাইওয়ে থানার এসআই খোকন রুদ্র জানান, সেভেন রিং সিমেন্ট বোঝাই কক্সবাজারগামী একটি ট্রাক (ঢাকা মেট্টো-শ-১৮-৮১২৩) চকরিয়ার হারবাংয়ের উত্তর হারবাং কলাতলী ১২ নম্বর ব্রিজ এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা দেয়। ট্রাকের সামনের অংশ দুমড়ে গিয়ে তা উল্টে আটকা পড়েন চালক-হেলপার। তাদর উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী জানান, গাড়িটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App