×

সারাদেশ

দৌলতখানে কলেজ ছাত্রীদের মৃত্যুর বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৩, ০৩:০৫ পিএম

দৌলতখানে কলেজ ছাত্রীদের মৃত্যুর বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

ছবি: ভোরের কাগজ

ভোলার দৌলতখানে বাস ও অটোরিকশা সংঘর্ষে বাংলাবাজার হালিমা খাতুন মহিলা মহাবিদ্যালয়ের দুই ছাত্রীসহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ মার্চ) সকাল ১১টায় দৌলতখান উপজেলার বাংলাবাজার উপ-শহরে সড়ক অবরোধ করে বাংলাবাজার হালিমা খাতুন মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা নিরাপদ সড়ক চাই দাবীতে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।

মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশ নেয়। এসময়  সমাবেশে নিরাপদ সড়ক চাই,ও  নিহতদের ক্ষতিপূরণ ও দোষীদের শাস্তির দাবী তুলে ধরেন মানববন্ধনে অংশকারীরা।

উল্লেখ্য, গত শুক্রবার (১৭ মার্চ) ভোলা-চরফ্যাশন সড়কের দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের  মধ্য জয়নগর ৪ নম্বর ওয়ার্ডে বাস ও অটোরিকশা সংঘর্ষে বাংলাবাজার হালিমা খাতুন মহিলা মহাবিদ্যালয়ের দুই ছাত্রীসহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়। এ ঘটনায় দৌলতখান থানায়  পুলিশ বাদি হয়ে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামী করা হয়েছে ঘাতক বাস চালক আল- আমিনকে। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-দৌলতখান উপ‌জেলার উত্তর জয়নগর ইউ‌নিয়‌নের মাতাব্বর বা‌ড়ির কয়ছর মাতাব্বরের মেয়ে ও ক‌লেজছাত্রী রিমা আক্তার (১৭) ও একই বা‌ড়ির জাহাঙ্গী‌রের মেয়ে শিখা (১৭) এবং একই গ্রা‌মের বা‌সিন্দা মো. আবুল কালাম (৫৫) ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App