×

সারাদেশ

ধোবাউড়ায় মাদরাসাছাত্রীকে ধর্ষণের পর গলাটিপে হত্যা, আটক ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৩, ০৪:১৩ পিএম

ধোবাউড়ায় মাদরাসাছাত্রীকে ধর্ষণের পর গলাটিপে হত্যা, আটক ৪

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ধোবাউড়ায় নুসরাত জাহান ওরফে মিম আক্তার (১১) নামে সোহাগী পাড়া সাইতুল কোরআন মাদরাসার ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর গলাটিপে হত্যা করে নিতাই নদীতে লাশ ফেলে দেয়া হয়েছে। উপজেলার কলসিন্দুরে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, শনিবার রাতে কলসিন্দুর গ্রামের খোকন মিয়ার কন্যা মিম আক্তারকে সন্ধ্যা থেকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখোঁজির পর নিতাই নদীর ব্রিজ সংলগ্ন পুর্ব পাশে নদীতে মিমের লাশ পাওয়া যায়। পরে খবর পেয়ে ধোবাউড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের আলামত এবং ঘটনা তদন্তের পর পুলিশ জানায় মিমকে ধর্ষণ করে গলাটিপে হত্যা করা হয়েছে।

এ ব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ টিপু সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েটিকে ধর্ষণ করে গলাটিপে হত্যা করা হয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য আমরা ৪ জনকে আটক করেছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App