×

সারাদেশ

মোরেলগঞ্জে আরো ১৩৭ পরিবার পাচ্ছে বিপর্যয় সহিষ্ণু ঘর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২৩, ০৬:৩৩ পিএম

মোরেলগঞ্জে আরো ১৩৭ পরিবার পাচ্ছে বিপর্যয় সহিষ্ণু ঘর

ছবি: মোরেলগঞ্জ ( বাগেরহাট) প্রতিনিধি

প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় বাগেরহাটের মোরেলগঞ্জে আরো ১৩৭টি ভূমিহীন পরিবারকে জমির মালিকানাসহ সেমিপাকা বিপর্যয় সহিষ্ণু আবাসনে তোলার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ২২ মার্চ (বুধবার) প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর উদ্বোধন করবেন বলে উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান জানিয়েছেন।

সোমবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সংসদ সদস্য আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন, উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, উপ-সহকারী প্রকৌশলী শুভংকর মন্ডল, পঞ্চকরণ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান জানান, প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় মোরেলগঞ্জে ইতোমধ্যে ২৫০টি পরিবারকে জমিসহ নিরাপদ আবাসনের চাবি হস্তান্তর করা হয়েছে। বুধবার (২২ মার্চ) আরো ৫ ইউনিয়নে ১৩৭টি পরিবারকে জমিসহ সেমিপাকা পরিবেশ বিপর্যয় সহিষ্ণু ঘরের চাবি তুলে দেওয়া হবে তাদের হাতে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App