×

সারাদেশ

নিষেধাজ্ঞা অমান্যে ৫ পর্যটককে জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২৩, ০৯:০১ পিএম

নিষেধাজ্ঞা অমান্যে ৫ পর্যটককে জরিমানা

ছবি: থানচি (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানে থানচি উপজেলা দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণের নিষেধাজ্ঞা অমান্য করে ভ্রমণ করায় ৫ পর্যটকসহ এক পথ প্রদর্শককে মোট ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহা: আবুল মনসুর ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়।

পর্যটকরা হলেন- কুমিল্লা জেলার বাসিন্দা হৃদয় কুমার রায় (২২), দীনবন্ধু কর্মকার (২৪), সাজ্জাদ হোসেন (২৫), সৌমেন মজুমদার (২৪) ও অপূর্ব দেবনাথ (২৩)।

পুলিশ ও প্রশাসনের সূত্রে জানা যায়, থানচি উপজেলা প্রশাসনের তালিকাভুক্ত পর্যটক পথ প্রদর্শক বুদ্ধি চন্দ্র ত্রিপুরা গত ১৫ মার্চ দুপুরে পর্যটন কেন্দ্র জিন্না পাড়ায় আমিয়াখুম, ঙাফাখুম, সাতভাইখুমসহ কয়েকটি পর্যটন কেন্দ্র ভ্রমণে যান। ৬ দিন ভ্রমণের পর সোমবার ২০ মার্চ বেলা থানচি উপজেলা সদরের পৌঁছালে থানচি থানা পুলিশের উপসহকারী পরিদর্শক এস আই মো. ইমাম আলী থানচি বাজারে বিজিবি চেকপোস্ট থেকে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের হাজির করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মুহা: আবুল মনসুর তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা সকলে সত্যতা স্বীকার করায় পথ প্রদর্শককে ১ হাজার ও ৫ জন পর্যটককে ১ হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করে তাদের ছেড়ে দেয়া হয়।

উল্লেখ্য, ১৫ মার্চ সন্ধ্যা থেকে থানচি রুমা রোয়াংছড়ি তিন উপজেলা পর্যটকদের ভ্রমণের উপর অনিদিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন জেলা প্রশাসক ইয়াছ‌মিন পারভীন তিবরী‌জি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App