×

সারাদেশ

খোলা জায়গায় টয়লেট: পাঁচ হাজার টাকা জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০২৩, ০৪:২৯ পিএম

খোলা জায়গায় টয়লেট: পাঁচ হাজার টাকা জরিমানা

ছবি: ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে খােলা জায়গায় টয়লেট স্থাপন করে খালে মলমূত্র ফেলার কারণে শাহাজাহান নামের এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে উপজেলার বখতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রাহমান সানি।

জানাযায়, ওই এলাকার বাসিন্দা শাহজাহান দীর্ঘদিন ধরে তার বসত ঘরের সন্নিকটে খোলা জায়গায় টয়লেট স্থাপন করে মলমূত্র পার্শ্ববর্তী খালে ফেলে আসছিল। এ বিষয়ে স্থানীয়রা কয়েক দফা আপত্তি জানালেও কর্ণপাত করেনি শাহজাহান। খবর পেয়ে এ স্থানে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রহমান সানি বলেন, স্যানিটেশন আইন অনুযায়ী খোলা জায়গায় টয়লেট স্থাপন করার কোন সুযোগ নেই। বক্তপুর ইউনিয়নে এক ব্যাক্তি আইন লঙন করে টয়লেট স্থাপন করায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলনের নেতা, সমাধান বিয়েতে

তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলনের নেতা, সমাধান বিয়েতে

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

মানবতাবিরোধী অপরাধ ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

বন্ধুত্বের ছোট ছোট স্মৃতি কেন আজীবন মনে থাকে?

বন্ধুত্বের ছোট ছোট স্মৃতি কেন আজীবন মনে থাকে?

দুবাইয়ে জামিন, ইউরোপমুখী বেনজীর আহমেদ

দুবাইয়ে জামিন, ইউরোপমুখী বেনজীর আহমেদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App