×

সারাদেশ

শিক্ষার মানোন্নয়নে বঙ্গবন্ধু কন্যা কাজ করে যাচ্ছেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০২৩, ০৮:০০ পিএম

শিক্ষার মানোন্নয়নে বঙ্গবন্ধু কন্যা কাজ করে যাচ্ছেন

ছবি: ভোরের কাগজ

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং চাঁদপুর সিটি কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি বাবু সুজিত রায় নন্দী বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের শিক্ষার মানোন্নয়নে সবসময় কাজ করে যাচ্ছেন। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। তাদের মানসিক বিকাশ ও খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে শিক্ষক ও অভিভাবকদের একযোগে কাজ করে যেতে হবে।

মঙ্গলবার(২১ মার্চ) বিকেলে চাঁদপুর সিটি কলেজের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুজিত রায় নন্দী বলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়ন, গবেষণা, উৎপাদন ও উৎকর্ষতার পাশাপাশি দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিয়েছে। একইসঙ্গে পরিকল্পিতভাবে পরিবেশের ভারসাম্য বজায় রেখে সরকার ধীরে ধীরে দেশকে শিল্পায়নের দিকেও এগিয়ে নিচ্ছে।’

তিনি বলেন, কিছু বাতিঘর সর্বদা আলো ছড়ায়, ঝড় বৃষ্টির রাতে শত প্রতিকূলতার মাঝেও ঠায় দাঁড়িয়ে থাকে যেন এক অবিচল স্থির স্তম্ভের মতো। আমাদের জননেত্রী শেখ হাসিনা তেমনই একজন, যিনি আজ ১৬ কোটি বাঙালির অনুপ্রেরণার উৎস, যিনি এই দেশে আস্থা, স্থিরতা আর শত বাঁধাতে মাথা উঁচু করে বাঁচতে শেখান সকলকে। দেশের প্রতি তার ভালোবাসা যেন স্বচ্ছ আয়নার মতো যেখানে দেশের প্রতি তার দায়িত্ব এবং এক নির্ভেজাল ভালোবাসাই ফুটে ওঠে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালির স্বাধীনতা ও মুক্তির পক্ষে আপসহীন। তার কন্যা শেখ হাসিনা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ও সাহসী রাষ্ট্রনায়ক। তিনি মানুষের মুখে হাসি ফোটানোর রাজনীতি করেন।

অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ সাবেক নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য এডভোকেট শেখ জাহাঙ্গীর আলম।

সভাপতিত্ব করেন, চাঁদপুর সিটি কলেজের অধ্যক্ষ মো. সহিদুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন চাঁদপুর সিটি কলেজের স্থায়ী দাতা সদস্য আতাউর রহমান পাটোয়ারী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App