×

সারাদেশ

পাথরঘাটায় খালি কলসী নিয়ে সুপেয় পানির দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২৩, ০১:২৩ পিএম

পাথরঘাটায় খালি কলসী নিয়ে সুপেয় পানির দাবি

ছবি: ভোরের কাগজ

' সুপেয় পানি খাবো, সুস্থ শরির রাখবো, পানির দেশে পানি নেই, সুপেয় পানির ব্যবস্থা চাই' এ স্লোগানকে সামনে রেখে বরগুনার পাথরঘাটায় বিশ্ব পানি দিবসে ' পানি সমাবেশ' অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২২ মার্চ) বলেশ্বর নদ সংলগ্ন রুহিতা গ্রামের একটি বিলে বেলা ১১ টার দিকে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপারস বাংলাদেশ, পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন, সেইভ পাথরঘাটা পরিবেশ কমিটির যৌথ আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য রেজাউল করিম, বেসরকারি উন্নয়ন সংস্থা সংকল্প ট্রাস্টের নির্বাহী পরিচালক মির্জা শহিদুল ইসলাম খালেদ, সাংবাদিক আরিফুর রহমান, এএসএম জসিম, টাইগার টিমের সদস্য জাকির হোসেন, রফিকুল ইসলাম, ইব্রাহিম সাওজাল, সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন প্রমুখ। এ সময় পানি সমাবেশে অন্তত দুই শতাধিক স্থানীয়রা উপস্থিত থেকে খালি কলসী নিয়ে নিরাপদ পানির দাবি করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপিই আমাদের আন্দোলনের পথে ঠেলে দিয়েছে : জামায়াত আমির

বিএনপিই আমাদের আন্দোলনের পথে ঠেলে দিয়েছে : জামায়াত আমির

বাংলাদেশের পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপানি বিনিয়োগকারীদের

বাংলাদেশের পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপানি বিনিয়োগকারীদের

মাঝ আকাশে খুলে গেল দরজা, ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের ঢাকায় জরুরি অবতরণ

মাঝ আকাশে খুলে গেল দরজা, ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের ঢাকায় জরুরি অবতরণ

মডেলকে জোর করে গাড়িতে তুলে নেওয়ার অভিযোগ

মডেলকে জোর করে গাড়িতে তুলে নেওয়ার অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App