×

সারাদেশ

শ্রীনগরে অনৈতিক আবদার: দলিল লেখকদের কর্মবিরতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২৩, ০৮:৫২ পিএম

শ্রীনগরে অনৈতিক আবদার: দলিল লেখকদের কর্মবিরতি

ছবি: অধীর রাজবংশী, শ্রীনগর (মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জের শ্রীনগরে অনৈতিক আবদার পূরণ না করায় সাব রেজিস্টারের বিরুদ্ধে ২ দিন ধরে কর্মবিরতি পালন করছে দলিল লেখকরা। মঙ্গলবার (২১ মার্চ) সকাল থেকে কলম বিরতির কারণে দুর্ভোগে পরেছে জমির ক্রেতা-বিক্রেতারা।

সাবরেজিস্ট্রি অফিস সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে দলিল লেখক মো. হাবিব একটি দলিল সম্পাদনের জন্য উপস্থাপন করেন। এ সময় সাব-রেজিস্ট্রার রেহানা বেগম উপস্থাপিত নথিপত্র পরিক্ষা করে দেখেন পর্চায় বেস্টেট সম্পত্তি রয়েছে এবং নামজারি করা নেই। তাছাড়া কয়েকজন মালিকের নামে ১৭ শতক জমির খাজনা গ্রহণ করা হলেও এখানে একজন দাতা হয়েই পুরো সম্পত্তি রেজিস্ট্রি করে দিচ্ছেন। এ কারণে সাব-রেজিস্ট্রার দলিল সম্পাদনে অসম্মতি জানান। দলিল লেখক হাবিব কক্ষ থেকে বের হয়ে আসেন।

পরে দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রউফ সাব-রেজিস্ট্রারের কক্ষে গিয়ে দলিল সম্পাদনের জন্য চাপ প্রয়োগ করেন। পরদিন সকালে সাধারণ সম্পাদক আব্দুর রউফ পরদিন সকালে এসে দলিলটি পুনরায় উপস্থাপন করেন এবং এই দলিল সম্পাদনের মধ্যদিয়ে দিনের কাজ শুরু করতে বলেন। এতে সাব রেজিস্ট্রার অসম্মতি জ্ঞাপন করলে আব্দুর রউফ কক্ষ থেকে বের হয়ে অন্যান্য দলিল লেখকদের সাথে নিয়ে কলাপসিবল গেট আটকে দিয়ে সাব রেজিস্ট্রারকে অবরুদ্ধ করে ফেলেন। এ সময় তিনি সবাইকে কলম বিরতির অহবান জানান। এর সূত্র ধরে বুধবারও দলিল লেখকরা কলম বিরতি পালন করেন।

এ ব্যাপারে শ্রীনগর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রউফ বলেন, এই দলিলটি ন্যায্য থাকার পরও সাব রেজিস্ট্রার বাড়তি টাকা না পাওয়ায় তা সম্পাদন করেননি। সামান্য যে কোন কারণেই তিনি মোটা অংকের ঘুষ দাবি করেন। তার দাবি পূরণ না হলে তিনি দলিল সম্পাদন করেন না। আমরা তার অপসারণ চাই।

শ্রীনগর সাব রেজিস্ট্রার রেহানা বেগম বলেন, দলিল লেখক সমিতি তাদের অন্যায় অবদার আমাকে দিয়ে করিয়ে নিতে চায়। আমি না করায় তারা আমার বিরুদ্ধাচারণ করছে। তাদের অবদার পূরণ না করলেই তারা কলম বিরতির ডাক দেয়। এর আগেও তারা কয়েক বার কলম বিরতি করেছে। তারা যাই করুক না কেন আমি নিয়মের বাইরে কোন দলিল সম্পাদন করবো না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App