×

সারাদেশ

কোম্পানীগঞ্জে ৫ জুয়াড়ি আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৩, ০৫:৪৩ পিএম

কোম্পানীগঞ্জে ৫ জুয়াড়ি আটক

ছবি: সোহেল রানা, কোম্পানীগঞ্জ (সিলেট)

সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ মার্চ) তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার (২২ মার্চ) রাত পৌনে ১২টার দিকে কোম্পানীগঞ্জ থানার এসআই আসাদুর রহমান ও এসআই সুরঞ্জিত তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল তাদের আটক করে। আটককৃতরা হলেন- মো. শাহ আলম (১৯), মোঃ রাহিম (২৮), আব্দুল গনি (২৮), জাহিদুল (২৫), মিজানুর রহমান (৩৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের পূর্ব টুকেরগাঁও গ্রামে আবুল কালামের (৪৫) বসতভিটায় অভিযান পরিচালনা করে জুয়া খেলার কাজে ব্যবহৃত ১ বান্ডিল তাস, নগদ ১৯০০ টাকা ও ১টি প্লাস্টিকের তৈরি ত্রিপলসহ ৫ জোয়াড়িকে আটক করে থানা পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App