×

সারাদেশ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৩, ১২:৫২ এএম

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক তরুণী। এ ঘটনার পর ওই প্রেমিক লাপাত্তা হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে উপজেলার কুমিরা ইউনিয়নের দাদপুর এলাকায় ঘটনাটি ঘটে। অভিযুক্ত যুবক দাদপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানের ছেলে অরন্য (২৬)। অনশনরত প্রেমিকা একই এলাকার ইউনুস আলীর মেয়ে আসমা আক্তার (১৯)। এলাকাবাসী জানায় , একই এলাকার ইউনুস আলীর স্কুল পড়ুয়া মেয়ে আসমা খাতুন সাথে মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানের ছোট ছেলে অরণ্যের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর বুধবার (২২ মার্চ) রাতে দাদপুর প্রাইমারী স্কুল মাঠে ওয়াজ মাহফিলে এসে তারা নিঝুম স্থানে অবস্থান করে। পরে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা ।এরপর অপমান সইতে না পেরের ওই মেয়েটি বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করে দেয়। পরবর্তীতে মুঠোফোনে ঘটনাটি পুলিশকে জানানো হয়। কুমিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুল ইসলাম বলেন, এর আগে দুই বার বিয়ে হয়েছিল ওই স্কুল ছাত্রীর। এরপর প্রেমের টানে ঢাকায় দ্বিতীয় স্বামীকে ডিবোস দিয়ে এলাকায় ফিরে আসেন তিনি। কিছুদিন আগে তিনি আবারো স্কুলে ভর্তি হন। জন্মনিবন্ধন অনুযায়ী তার বয়স ১৯ বছরের বেশি হবে। আজ ঘটনাটি শোনার পর এলাকাবাসীর সহয়তায় তাদের বিষয়ে ব্যবস্থা করা হচ্ছে। আজ রাতেই বিয়ে হতে পারে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App