×

সারাদেশ

রূপপুরের এমডির গাড়িতে চালকের বস্তাবন্দি মরদেহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৩, ০৫:২৫ পিএম

রূপপুরের এমডির গাড়িতে চালকের বস্তাবন্দি মরদেহ

কুমারখালী থানা। ফাইল ছবি

নিখোঁজের দুদিন পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালকের গাড়ি থেকে চালক সম্রাট আলীর (২৭) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ মার্চ) সকাল আটটার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সাদীপুর ঘা‌ট এলাকায় পরিত্যক্ত অবস্থায় সাদা রঙের টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় এমডির ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।

কুষ্টিয়ার কুমারখালী থানা পুলিশ জানিয়েছে, নিহত সম্রাট পাবনার ঈশ্বরদী উপজেলার বাসিন্দা। ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আরডিবি নামে একটি যানবাহন সরবরাহকারী প্রতিষ্ঠানের চালক হিসেবে কর্মরত ছিলেন তিনি।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক ও রুশ নিকিমত কোম্পা‌নির প‌রিচালক ইউরি ফেদারোপের ব্যবহৃত ল্যান্ড ক্রুজার গাড়িটি গত দুদিন ধরে কুষ্টিয়ার সাদিপুর ঘাটের কাছে এক স্থানে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। সকালে গাড়িটি থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা থানায় খবর দেন।

পরে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতর থেকে বস্তাবন্দি অবস্থায় চালক সম্রাটের মরদেহ উদ্ধার করে। উদ্ধার হওয়া মরদেহ ও গাড়িটি ঈশ্বরদী পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। গত দুদিন ধরে নিখোঁজ ছিলেন সম্রাট। এ বিষয়ে তার পরিবার গত ২৩ মার্চ পাবনার ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন হোসাইন বলেন, তাকে অন্য কোনো স্থানে হত্যার পর গাড়িসহ লাশ কুষ্টিয়ার কুমারখালীর সাদিপুর ঘাট এলাকায় রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাই। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারে অভিযান, ২৩০ পিস অননুমোদিত লিকার জব্দ

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারে অভিযান, ২৩০ পিস অননুমোদিত লিকার জব্দ

জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে

গোলাম পরওয়ার জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে

শালমারা বাজার আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শালমারা বাজার আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App