×

সারাদেশ

পাথরঘাটায় ইউপি সদস্যের লাঠিপেটায় নারী আহত ৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৩, ০৮:৩৬ পিএম

পাথরঘাটায় ইউপি সদস্যের লাঠিপেটায় নারী আহত ৫

ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় পুর্ব শক্রতার জের ধরে চার নারীসহ এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ ওঠেছে কালমেঘা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য মনির খতিবের বিরুদ্ধে। আহতদের পাথরঘাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৫ মার্চ) বেলা ১১টার সময় কালমেঘা ইউনিয়নের সোনালী মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। পাথরঘাটা থানার ওসি মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আহতরা হলেন, মতিউর রহমান (৩৫) মরিয়ম আক্তার (৫৫) সুফিয়া বেগম (৪০) মারুফা আক্তার (৩২) ও হাওয়া বেগম (২৭)।

আহত মতিউর রহমান জানান, গত ২৩ মার্চ তার বাড়ির সামনে এক খন্ড জমি নিয়ে আমার চাচাতো ভাই আয়নাল হকের সাথে আমার মারামারির ঘটনা ঘটে। এ সময় ইউপি সদস্য মনির মারামারি থামাতে আসলে লোক সমাজে তার সাথে মতিউরের বাক-বিতণ্ডা ঘটে। এতে মনির মেম্বর ক্ষিপ্ত হয়। আজ (শনিবার) সকালে মতিউর যখন তার বোনদের নিয়ে পাথরঘাটা বাজারে রোজার নিত্যপণ্য কেনাকাটা করতে আসছিল এ সময় মনির মেম্বর তার লোকজন নিয়ে তাদের ওপর হামলা চালিয়ে লাঠিপেটা করে। এতে মতিউরের ৪ বোনসহ তিনি আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য ক্লিনিকে ভর্তি করিয়েছেন।

এ ব্যাপারে ইউপি সদস্য মনির হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমার বোঝার ব্যাপার আছে। এ নিয়ে আপনার সাথে পরে কথা হবে।

এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি মো. শাহআলম জানান, এ ব্যাপারে আমাদের কাছে কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যাবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App