×

সারাদেশ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ১০:০৮ এএম

সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

ছবি: সংগৃহীত

সৌদি আরবে মক্কায় ওমরা হজ করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। শনিবার (২৫ মার্চ) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা সম্পর্কে শ্যালক-দুলাভাই।

তারা হলেন- বরগুনার বেতাগী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের মোতাহার জোমাদ্দারের ছেলে মো. সাগর জামাদ্দার (২৩) ও তার দুলাভাই মো. মোজাম্মেল হোসেন (৪৫)।

সাগর জোমাদ্দারের বড় ভাই মো. উজ্জ্বল জোমাদ্দার জানান, সাগর জোমাদ্দার ও মোজাম্মেল মৃধা সৌদি আরবে অবস্থান করছিলেন। তারা দুজন সৌদি আরবের আলগাছিমের উনাইয়া নামক স্থানে কাজ করতেন। বৃহস্পতিবার তারা দুজন ওমরা পালনের জন্য মক্কায় যান। নগরী থেকে হজ পালন শেষে শনিবার কর্মস্থলে ফেরার পথে তাদের বহন করা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাথরের পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে নিহত হন।

তিনি আরো জানান, আমার ভাই ও বোনের স্বামীর মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে অনুরোধ করছি। ভাইকে তো আর ভাই বলে ডাকতে পারবো না অন্তত কবরটা যেন বাড়িতে দিতে পারি।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন বলেন, দুজন প্রবাসীর সড়ক দুর্ঘটনায় নিহতের খবর শুনেছি। মরদেহ বাংলাদেশে আনার ক্ষেত্রে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App