×

সারাদেশ

বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ দিন ২৬ মার্চ: অনুপম সেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ০২:৫৩ পিএম

বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ দিন ২৬ মার্চ: অনুপম সেন

প্রিমিয়ার ইউনিভার্সিটির কেন্দ্রীয় শহীদ মিনারে মহান স্বাধীনতা দিবসে ইউনিভার্সিটির পক্ষে উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে পুষ্পমাল্য অর্পণ করছেন। ছবি: চট্টগ্রাম অফিস

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী- শিক্ষাবিদ প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, দীর্ঘদিন পাকিস্তানের পরাধীন বাঙালিকে অর্থনৈতিক মুক্তি দেয়ার জন্য বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে ৬ দফা ঘোষণা করেন। তারই পথ ধরে ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে সূচিত হয় মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ঘোষণা করেন স্বাধীনতা। নানা বিশ্লেষণে এই ২৬ মার্চ বাঙালির সর্বশ্রেষ্ঠ দিন বলে উল্লেখ করেন ড. অনুপম সেন।

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। শহীদ মিনারে পুস্পার্ঘ্য অর্পণের সময় উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা, ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, রেজিস্ট্রার খুরশিদুর রহমানসহ কর্মকর্তা-কর্মচারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিভিন্ন অনুষদের পক্ষেও সংশ্লষ্ট শিক্ষকরা পুস্পমাল্য অর্পণ করেন শহিদ বেদিতে।

এ সময় উপস্থিত ছিলেন প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ, ব্যবসা-শিক্ষা অনুষদের সহকারী ডিন এম. মঈনুল হক, স্থাপত্য বিভাগের চেয়ারম্যান বিশিষ্ট স্থপতি সোহেল এম. শাকুর, গণিত বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ইফতেখার মনির, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিক, আইন বিভাগের চেয়ারম্যান তানজিনা আলম চৌধুরী, জনস্বাস্থ্য (পাবলিক হেলথ) বিভাগের চেয়ারম্যান মো. জাহেদুল ইসলাম, ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগের চেয়ারম্যান সঞ্জয় কুমার দাশ, প্রক্টর আহমদ রাজীব চৌধুরী ও ডেপুটি লাইব্রেরিয়ান কাউছার আলম প্রমুখ।

শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করার প্রাক্কালে উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বলেন, বাঙালি জাতিসত্তা কয়েক হাজার বছরের। বহু বর্ণের সমন্বয়ে এই জাতিসত্তা গড়ে উঠে। বাংলা ভাষাভাষি বাঙালির হাজার বছরের ইতিহাসে ১৯৭১ সালের ২৬ মার্চেই বাঙালি প্রথম স্বাধীনতা অর্জন করে। ১৯০ বছরের ব্রিটিশ শাসনের অবসানে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হলে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ যথার্থ অর্থে স্বাধীনতা পায়নি। পশ্চিম পাকিস্তানের নিবিড় ঔপনিবেশিক শাসনের শৃঙ্খলে আবদ্ধ হয়। এই শোষণ কী তীব্র ও নিষ্ঠুর ছিল তা আমাদের শিক্ষার্থী সমাজকে জানতে হবে, উপলব্ধি করতে হবে। পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের সম্পদেই পশ্চিম পাকিস্তান গড়ে উঠে। সেই সময় পাকিস্তানের প্রধান অর্থকরি ফসল ছিল পাট। পশ্চিম পাকিস্তানের আমদানি তার রপ্তানির চেয়ে অনেকগুণ বেশি ছিল। পূর্ব পাকিস্তানের আমদানি তার রপ্তানির চেয়ে অনেক কম ছিল। এই আমদানির উদ্বৃত্ত দিয়ে পশ্চিম পাকিস্তানের শিল্প-কলকারখানা, কেন্দ্রীয় রাজধানীর বেসামরিক ব্যয় ও বিশাল সামরিক ব্যয় নির্বাহ করে।

ড. সেন আরো বলেন, এই পরাধীন বাঙালিকে অর্থনৈতিক মুক্তি দেয়ার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে ৬ দফা ঘোষণা করেন। তারই পথ ধরে ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে সূচিত হয় মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ঘোষণা করেন স্বাধীনতা। ড. সেন ২৬ মার্চকে বাঙালির সর্বশ্রেষ্ঠ দিন বলে উল্লেখ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫৬

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫৬

কিশোরীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন

কিশোরীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন

সরকার এলএনজি কিনবে তিন প্রতিষ্ঠান থেকে

সরকার এলএনজি কিনবে তিন প্রতিষ্ঠান থেকে

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

বিরোধীদলীয় নেতা বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App