×

সারাদেশ

শেরপুরে পৃথক ঘটনায় ২ জন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ০৩:২২ পিএম

শেরপুরে পৃথক ঘটনায় ২ জন নিহত

ছবি: সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতীতে পৃথক ঘটনায় দুইজনের মৃত্য হয়েছে। ঘটনাটি ঘটে রবিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার নলকুড়া ও গৌরিপুর ইউনিয়নের হলদী গ্রাম ও পুর্বগজারিকুড়া গ্রামে।

নিহতদের মধ্যে আরাফাত (১২) দুপুর দুইটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। আরাফাত পুর্ব গজারিকুড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, আরাফাত ঘটনার সময় ঘুড়ি উড়াচ্ছিল। এক পর্যায়ে তার ঘুড়িটি বিদ্যুৎতের তারে জড়িয়ে পরে। জড়িয়ে পড়া ঘুড়ি ছাড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতরভাবে আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অপরদিকে উপজেলার সীমান্ত সড়কে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেছে আকবর আলী (৪০) নামে এক কৃষকের।

আকবর আলী পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার সমশ্চুড়া গ্রামের ইছাহাক আলীর ছেলে। জানা গেছে, দুপুরে আকবর আলী রাস্তা পরাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতরভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা সদর হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App