×

সারাদেশ

শরীয়তপুরে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ০৭:২৬ পিএম

শরীয়তপুরে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু

ছবি: ভোরের কাগজ

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বজ্রপাতে ৩ জেলের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার ঘড়িসার ইউনিয়নের বারকুশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিতরা হলেন- নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের ডিঙ্গামানিক গ্রামের এলাহি বক্স ওঝার ছেলে সিরাজ ওঝা, আবুল বাসার মাঝির ছেলে শাহিন মাঝি ও হাসেম শেখের ছেলে শাহিন শেখ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সাজু মাঝির পুকুরে বিকেলে মাছ ধরার জন্য যায় সিরাজ ওঝা, শাহিন মাঝি ও শাহিন শেখ। মাছ ধরার সময় বজ্রপাত ঘটলে গুরুতর আহত হন তিন জেলে। পরে স্থানীয়রা নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত্যু বলে ঘোষণা করেন।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাশেদউজ্জামান জানান, বজ্রপাতে তিন জেলের মৃত্যুর খবর পেয়েছি। নিহত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাল যেসব এলাকায় গ্যাস থাকবে না

কাল যেসব এলাকায় গ্যাস থাকবে না

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App