×

সারাদেশ

নলডাঙ্গায় পৌর কাউন্সিলর আ.লীগ থেকে বহিষ্কার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৩, ০৯:৪৫ এএম

নলডাঙ্গায় পৌর কাউন্সিলর আ.লীগ থেকে বহিষ্কার

ছবি: সংগৃহীত

নাটোরের নলডাঙ্গায় যৌন নিপীড়নের অভিযোগে পৌর কাউন্সিলর আবু বক্কর দলীয় পদ থেকে বহিষ্কার হয়েছেন।

আবু বক্কর পৌরসভার ১নং ওয়ার্ড (ব্রহ্মপুর পূর্বপাড়া) কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

বহিষ্কৃত কাউন্সিলর পশ্চিম সোনাপাতিল এলাকার মৃত আমিরের ছেলে। এই কাউন্সিলরের বিরুদ্ধে গত ১৯ মার্চ এক গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে থানায় একটি মামলা হয়।

এ ঘটনায় গত মঙ্গলবার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পৌর আওয়ামী লীগ ওই কাউন্সিলরকে লিখত জবাব চেয়ে ৩ দিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিস দেয়। নির্ধারিত সময়ের মধ্যে কোনো জবাব না পেয়ে পৌর আওয়ামী লীগ অভিযুক্ত কাউন্সিলরকে দলের সব পদ থেকে বহিষ্কার করে।

গত রবিবার পৌর আওয়ামী লীগ সভাপতি শরিফুল ইসলাম পিয়াস ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির স্বাক্ষরিত অফিসিয়াল প্যাডে এ আদেশ দেয়া হয়।

এদিকে, মামলার এক সপ্তাহ পার হলেও অভিযুক্ত এখনো গ্রেপ্তার হয়নি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, বিষয়টি তদন্তাধীন ও গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App