×

সারাদেশ

ব্রিজের পাটাতন ভেঙ্গে নদীতে, যান চলাচল বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৩, ০২:৪৬ পিএম

ব্রিজের পাটাতন ভেঙ্গে নদীতে, যান চলাচল বন্ধ

ছবি: হোসাইন আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ)

সুনামগঞ্জ-পাগলা আউশকান্দি-জগন্নাথপুর-রানীগঞ্জ সড়কের ভমভমি বেইলি সেতুর পশ্চিম অংশের তিনটি পাটাতন ভেঙে নদীতে পড়ে গেলে সুনামগঞ্জ-জগন্নাথপুর উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

মঙ্গলবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯টায় হঠাৎ সেতুর তিনটি পাটাতন নদীতে ভেঙ্গে পড়ে এবং কিছু অংশ ভেঙে যায়। পরে এলাকাবাসী বিষয়টি শান্তিগঞ্জ থানার পুলিশকে জানালে পুলিশ সেতুতে যান চলাচল বন্ধ করে দেয়।

ভমভমি বাজার এলাকার বাসিন্দা রিপন আহমদ বলেন, সকালে হঠাৎ করে সেতুর দুটি পাটাতন নিচের দিকে দেবে যায়। ফলে বড় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। সেতুটি দীর্ঘদিন ধরে নড়বড়ে অবস্থায় রয়েছে। প্রায়ই পাটাতন দেবে যাওয়ার ঘটনা ঘটে। ভারি কোনো যান পার হওয়ার ফলে এমন ঘটনা ঘটতে পারে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ চৌধুরী বলেন, সেতুর পাটাতন দেবে যাওয়ায় ভারি যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। তবে মোটরসাইকেল চলাচল করছে। বিষয়টি সুনামগঞ্জ সড়ক বিভাগকে জানানো হয়েছে। সুনামগঞ্জ সড়ক জনপথের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম প্রামাণিক বলেন, সেতুর তিনটি পাটাতন নদীতে পড়ে গেছে। আপাতত সুনামগঞ্জ জগন্নাথপুর রুটে ভারি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনার পরপরই সড়ক ও জনপথ বিভাগের লোকজন সেতুর মেরামত কাজ শুরু করেছে। আজ দিনের ভিতরে যান চলাচল স্বাভাবিক হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App