×

সারাদেশ

মান্দায় গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৩, ০৩:৪১ পিএম

মান্দায় গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

ছবি: সাজ্জাদুল তুহিন, মান্দা (নওগাঁ)

নওগাঁর মান্দায় এক গৃহবধুকে মধ্যযুগীয় কায়দায় মারপিট করে রক্তাক্ত জখন করছে পাষণ্ড স্বামী, শাশুড়ি ও দেবর। ঘটনাটি ঘটেছে গত শনিবার (২৫ মার্চ) উপজেলার মান্দা সদর ইউপির রনাহার গ্রামে।

আহত গৃহবধূ শিরিনা আক্তার (২৫) রনাহার গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী ও উপজেলার কুসুম্বা ইউপির শামুকখোল গ্রামের সেলিম হোসেনের মেয়ে।

অভিযুক্তরা হলেন, রনাহার গ্রামের আজাদ হোসেনের বড় ছেলে আনোয়ার হোসেন (৩০), ছোট ছেলে সানোয়ার হোসেন (২৫) এবং স্ত্রী আয়না বেগম (৫০)।

জানা গেছে, আহত শিরিনা আক্তার প্রায় স্বামী, দেবর ও শাশুড়ির নির্যাতনের শিকার হতেন। বিয়ের পর থেকে প্রায় ৮ বছর ধরে নির্যাতনের শিকার হওয়ার পরও ঘর সংসার করে আসছেন। বাবা গরিব ও ভ্যান চালক হওয়ায় সবকিছু মুখ বুজে সহ্য করে সংসার করে আসছিলেন। এরই মধ্যে তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেয়। তার বয়স প্রায় ৫ বছর। তবু নির্যাতনের বোঝা কমেনি তার উপর থেকে। ঘটনার দিন জামাই শ্বশুর, শাশুড়ি ও বড় ভাইকে কৌশলে ডেকে এনে বাড়ির ভিতর আটক করেন। এরপর তাদের সামনে মেয়ে শিরিনা আক্তারকে হাত-পা বেঁধে অভিযুক্তরা লাঠিসোটা ও হাসুয়া হাতে নিয়ে মারপিট শুরু করেন। মারপিট দেখে শিরিনার বাবা, মা ও ভাই এগিয়ে আসলে তাদেরকে মারপিট করেন। এ সময় তাদের ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তামানে শিরিনা আক্তার মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।

সরেজমিনে হাসপাতালে গেলে, আহত গৃহবধুর শরীরের বিভিন্ন জায়গায় কালশিরা জখম চিহ্ন দেখা গেছে। এছাড়াও হাসুয়ার কোপে তার মাথায় রক্তাক্ত জখম হওয়ায় ৪টি সেলাই করা হয়েছে বলে গৃহবধূ জানান।

আহতের বাবা সেলিম হোসেন জানান, আমি গরিব হলেও মেয়ের সুখের জন্য নগদ ৭০ হাজার টাকা ও ঘরের সকল আসবাবপত্র দিয়েছি। এরপরও আমার মেয়েকে ভাত-কাপড় দিবে না বলে প্রায় তারা নির্যাতন করেন। স্থানীয়ভাবে কয়েকবার সালিস বৈঠক হওয়ার কিছুদিন পর আবারো নির্যাতন করেন। গরিব মানুষ হওয়ায় বারবার তারা মেয়েসহ আমাদেরকে নির্যাতন করে আসছেন। এর উপযুক্ত বিচার চাই।

এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় আহতের বড় ভাই উজ্জল হোসেন থানায় একটি লিখিত অভিযোগ করেন। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App