×

সারাদেশ

ছাগলনাইয়ায় টমটমে কেড়ে নিল মিজানের প্রাণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৩, ১১:১৩ এএম

ছাগলনাইয়ায় টমটমে কেড়ে নিল মিজানের প্রাণ

ছবি: সংগৃহীত

বাড়ি থেকে ইফতার করে মুহুরীগঞ্জে কর্মস্থলে যাওয়ার পথে ব্যাটারি চালিত টমটম চাপায় মারা গেছেন মিজানুর রহমান (৪৮)।

মঙ্গলবার (২৮ মার্চ) ইফতারের পর ছাগলনাইয়া-মুহুরীগঞ্জ সড়কের চইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ছাগলনাইয়ার দক্ষিণ কুহুমা গ্রামের ওবায়দুল হক হেড মাস্টার বাড়ির রুহুল আমিন ওরফে জানুমিয়ার ছেলে। তিনি মুহুরীগঞ্জে একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।

ওই বাড়ির ব্যবসায়ী আলাউদ্দিন জানান, বাড়িতে ইফতারের পর হেঁটে ছাগলনাইয়া-মুহুরীগঞ্জ সড়ক দিয়ে করৈয়া ব্রিজ যাচ্ছিলেন মিজানুর রহমান। হঠাৎ পেছন থেকে ব্যাটারি চালিত টমটম মিজানকে চাপা দেয়। তখন রাস্তায় গাড়ি কিংবা মানুষ না থাকায় দীর্ঘক্ষণ রক্তক্ষরণ হয় তার। পরে স্থানীয় যুবক এমদাদ হেঁটে যাওয়ার সময় রক্তাক্ত মিজানকে দেখতে পেয়ে উদ্ধার করে ছাগলনাইয়া হাসপাতালে নিয়ে যায়। পরে ফেনী হয়ে চট্টগ্রাম নেয়ার পথে মারা যান মিজানুর রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

রাহুল গান্ধী মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল

সিজেপির আন্দোলন তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App