×

সারাদেশ

নিকলীতে আবাসিক হোটেলে মিললো তরুণীর মরদেহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৩, ০৬:১৭ পিএম

নিকলীতে আবাসিক হোটেলে মিললো তরুণীর মরদেহ

ফাইল ছবি

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় হাওর প্যারাডাইজ আবাসিক হোটেল থেকে তামান্না (২২) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের হাওর প্যারাডাইজ আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই তরুণীর স্বামী পরিচয় দেয়া হুমায়ুন (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

নিহত তামান্না কুলিয়ারচর উপজেলার পশ্চিম জগন্নাথপুরের অহিদ মিয়া মেয়ে। আটক হুমায়ুনের বাড়ি জেলার কটিয়াদী উপজেলা আচমিতা এলাকায়।

পুলিশ সূত্রে জানা, গত ২৫ মার্চ তামান্না ও হুমায়ুন স্বামী-স্ত্রী পরিচয়ে নিকলীর হাওর প্যারাডাইজ আবাসিক হোটেলের ৬০৯ নম্বর কক্ষে ওঠেন। বুধবার বেলা ১১টার দিকে তামান্নাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান হুমায়ুন। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালের নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। পরে পুলিশ তামান্নার মরদেহ উদ্ধার করে হুমায়ুনকে আটক করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক ডা. তনুশ্রী সাহা বলেন, ওই তরুণীকে বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালে স্বামী পরিচয়ে হুমায়ুন নামে একজন লোক তাকে নিয়ে আসেন। সঙ্গে আরেকজন ছিলেন, তবে তিনি হোটেল কর্তৃপক্ষেরে কেউ কি না বলতে পারছি না।

তিনি আরও বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই তরুণীর মৃত্যু হয়েছে। তার গলায় কালো দাগ পাওয়া গেছে। পরে পুলিশ এসে মরদেহ নিয়ে গেছে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনসুর আলী আরিফ বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহের গলায় কালো দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত তামান্নার পরিবারকে জানানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তবে এ বিষয়ে কথা বলতে হাওর প্যারাডাইজ আবাসিক হোটেল কর্তৃপক্ষকে একাধিক বার কল করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App