×

সারাদেশ

কাউখালীতে ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে খাল পারাপার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ০৪:৫১ পিএম

কাউখালীতে ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে খাল পারাপার

ছবি: ভোরের কাগজ

পিরোজপুরের কাউখালীতে ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলছে পারাপার। জানা গেছে, কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের কাঁঠালি খালের আগায় শরিফ বাড়ি সংলগ্ন ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে প্রতিদিন শত শত লোক জীবনের ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার হচ্ছে।

এই সাঁকো দিয়ে উত্তর হোগলা, জব্দ কাঠি, রোঙ্গা কাটিসহ ৪/৫ গ্রামের লোকজন এই সাঁকো ব্যবহার করে। ওই এলাকার নিজাম শরীফ ও হাফিজুর রহমান জানান, প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্কুল-কলেজের কোমলমতি শিক্ষার্থীসহ এলাকাবাসী এই সাঁকো ব্যবহার করে।

হোগলা গ্রামের মেম্বার কবির হোসেন জানান, ঝুঁকিপূর্ণ সাঁকোটি দিয়ে লোক চলাচলে যে কোনো সময় বিপদ ঘটতে পারে।

এ ব্যাপারে সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ জানান, সাঁকোটি নির্মাণ করার জন্য উপজেলা পরিষদে রেজুলেশন করে পাঠিয়ে দিয়েছি। এখন পর্যন্ত কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্পেনে মেসিকে ঘিরে হাজারো শিশুর উচ্ছ্বাস

স্পেনে মেসিকে ঘিরে হাজারো শিশুর উচ্ছ্বাস

আসামি ধরে ফেরার পথে গাড়ি চাপায় বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত

আসামি ধরে ফেরার পথে গাড়ি চাপায় বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত

ফের হামলা চালালে উপসাগরীয় দেশগুলোর তেল ও এআই স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান

ফের হামলা চালালে উপসাগরীয় দেশগুলোর তেল ও এআই স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App