×

সারাদেশ

দিনাজপুরে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে ২ বাইক আরোহী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৩, ০১:১৩ পিএম

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় দিনাজপুর-রংপুর মহাসড়কে বেকিপুল এলাকায় মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চিরিরবন্দর উপজেলার ফতেজাংপুর ইউনিয়নের ডাঙ্গারহাট গ্রামের গোলজার হোসেন (৪০) ও খানসামা উপজেলার গোহালডিহি গ্রামের ফজলে রাব্বাী দুলাল (৪০)।

দশমাইল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ননী গোপাল বলেন, দুজন মোটরসাইকেলে বেকিপুল বাজারে যাচ্ছিলেন। এ সময় সৈয়দপুর থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থাকা দুজনই মারা যান। চালক মাইক্রোবাস ফেলে পালিয়েছে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জাগো নিউজকে বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন মারা যাওয়ার বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App