×

সারাদেশ

পানছড়িতে ন্যাড়া পাহাড়ে ফসল ফলাতে ব্যস্ত জুমিয়ারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৩, ০৩:৫৬ পিএম

পানছড়িতে ন্যাড়া পাহাড়ে ফসল ফলাতে ব্যস্ত জুমিয়ারা

ছবি: ভোরের কাগজ

পানছড়িতে ন্যাড়া পাহাড়ে ফসল ফলাতে ব্যস্ত জুমিয়ারা
পানছড়িতে ন্যাড়া পাহাড়ে ফসল ফলাতে ব্যস্ত জুমিয়ারা

উঁচু-নিচু পাহাড়ের ঢালে বনাঞ্চল কেটে আগুনে পুড়িয়ে যুগ যুগ ধরে বংশপরম্পরায় জুমে ফসল ফলাচ্ছে স্থানীয় ত্রিপুরা চাকমা সম্প্রদায়। বর্তমানে আগের সেই সনাতন পদ্ধতির জুম চাষ কমে গেলেও এখনো ৭০% উপজাতিই জুম চাষী। জুমের বুকে এক সময় ধান, হলুদ, আদা, নানা ধরনের সবজি চাষ হতো। এখন সেই পাহাড়ে ধান হলুদ আর আদা’র পাশাপাশি নানা ধরণের মিশ্র ফলের বাগান করা হচ্ছে।

পৌষ-মাঘ মাসে সুবিধাজনক সময়ে চাষের জন্য টিলা ও পাহাড়ের জঙ্গল নির্বাচন করা হয়। তারপর সেই পাহাড়ের জঙ্গলের সমস্ত গাছ, বাঁশ, ঝাড় কেটে ফেলা হয়। কাটার পর সেগুলি রোদে শুকালে ফাল্গুন-চৈত্রে শুকনো বনাঞ্চল আগুনে পুড়িয়ে জুমের জমি তৈরি করা হয়। চৈত্রের মাঝামাঝি সময়ে অথবা বৃষ্টির পর নির্বাচিত জুমের জমিতে পুড়ে যাওয়া জঙ্গল ও আগাছার ছাই সারের কাজ করে।

এর পর বিশেষ ধরণের ছোট দা'এর মাধ্যমে ছোট্ট ছোট্ট গর্ত করে একই সঙ্গে কয়েক ধরণের ফসল বোনা হয়। ধান, ভূট্টা, আলু, কলা,হলুদ আদা কচুসহ জুমের জমিতে প্রায় সব ধরণের খাদ্য শষ্য ও শাক-সবজি চাষ করা হয়। জুমের ফসলের বীজ সমতলের চেয়ে ভিন্ন। এসব ফসল উৎপাদনে কোনো ধরণের সার ও কীটনাশক ব্যবহার করা হয়না। আর জুমের শষ্য, ফলমূল ও তরি-তরকারির আকার-আকৃতি সমতলের উৎপাদিত কৃষিজ পণ্যের চেয়ে ভিন্ন।

এগুলো খেতে খুবই সুস্বাদু। ইতিমধ্যে পাহাড়ে ধান, হলুদ, মারফা, ছড়া কচু, তিল তিসি ,কাউন,তুলা সহ নানা ধরনের সব্জির বীজ বপনে ব্যস্ত সময় পার করছে স্থানীয় জুমচাষীরা। অনেকে পাহাড়ে মিশ্র ফলের বাগানের পাশাপাশি মৌসুমি চাষ জুম ফসলকে বেছে নিয়েছে বলে জানান জুমচাষীরা।

৬৫ উর্ধ্ব কৃষক কাববারী ( উপজাতীয় গ্রাম প্রধান) বাদশা কুমার ত্রিপুরাা জানান, পাহাড়ি জমিতে হাল চাষ হয় না, তাই দৈনিক মজুর দিয়ে কোদাল দিয়ে মাটি কুপিয়ে জমি তৈরী করণ, চারা গজানোর পর গাছের গোড়ায় মাটি ঠিক রাখা, যত্ন নেয়া সবই খরচের ব্যাপার। পারিবারিক ঐতিহ্য জুম চাষ করে আমরা জীবিকা নির্বাহ করি। এ বছর চৈত্রের শুরুতেই বৃষ্টি থাকায় আগাম জমি তৈরী ও ফসল বীজ লাগাতে ব্যস্ত সময় পার করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App